নড়াইলে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্বোধন
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নড়াইল শাখা’র উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক আলহাজ্জ্ব মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন নড়াইল শাখা ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ।
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর খুলনা জোন’র কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ হাসানুজ্জামান, সমাজ সেবক গোলাম মোর্ত্তজা স্বপন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন খান ডালু, ব্যবসায়ী রেজাউল আলম প্রমুখ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































